Thursday, 7 April 2022

সেরা ইউটিউব চ্যানেল ও ভিডিও খুঁজে পাবার ৪ টি দুর্দান্ত মেথড

 

আসসালামু আলাইকুম কেমন আছেন টেকটিউনস কমিউনিটি, আশা করছি ভাল আছেন সুস্থ আছেন৷ বরাবরের মতই আপনাদের সামনে হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব সহজ ভাবে ইউটিউব ব্যবহারের সেরা কিছু টিপস নিয়ে।

কোন কিছু জানা ও শেখার কাজে ইউটিউব চমৎকার এতে কোন সন্দেহ নেই। তবে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়াটাই হচ্ছে ঝামেলা। স্বাভাবিক ভাবেই নাম না জানলে আপনার জন্য সঠিক চ্যানেল খোঁজে পাওয়া কষ্টকর হবে। যদিও ইউটিউবে রেকোমেন্ডেশন নামে একটা ফিচার আছে যেখানে আগ্রহ অনুযায়ী ভিডিও দেখায় তবে সেটা সব সময় কাজে আসে না। বেশির ভাগ সময় ইউটিউবে একই  টপিকের উপর ভিডিও আসে। যেমন আপনি একই সাথে গিটার, ওয়েবসাইট ডিজাইন, SEO নিয়ে ভিডিও দেখেন, সেক্ষেত্রে এই তিন ক্যাটাগরিতে আপনি পর্যাপ্ত ভিডিও সাজেশন পাবেন না এটাই স্বাভাবিক। যদি আপনাকে গিটার, ওয়েবসাইট ডিজাইন, SEO এই টপিকের উপর সেরা ভিডিও এবং চ্যানেল গুলোর সাজেশন দেয়া হয়, তাহলে কেমন হবে? অবশ্যই ভাল! আর এটা নিয়ে আজকে কথা হবে, আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার জন্য সেরা ইউটিউব চ্যানেল ও ভিডিও গুলো খুঁজে পাবেন।

১. YouTube Trends

ইউটিউবের এই ডেডিকেটেড পেজটিতে সারাদিনের ট্রেন্ডিং টপিকের ভিডিও শো করে। এটি ১৫ মিনিট পর পর আপডেট হয়। সম সাময়িক বিষয় গুলোর উপর আপনি এখানে ভিডিও পেতে পারেন কিন্তু এটা আপনার রুচি অনুযায়ী ভিডিও সাজেস্ট করবে না।

ইউটিউব বলে, এই পেজটি লোকেশন অনুযায়ী অসংখ্য ক্যাটাগরিতে আলোচিত এবং জনপ্রিয় বিষয় গুলোর উপর করা ভিডিও শো করবে। এটা কোন পারসোনালাইজড সাজেশন নয়, আশেপাশে কি ঘটছে সেটাই জানতে সাহায্য করবে এটি। বামপাশে আপনি Music, Gaming, Sports, News, এর মত কিছু ক্যাটাগরিও পেয়ে যাবেন যার মাধ্যমে নির্দিষ্ট ভিডিও প্লে করতে পারবেন।

এটা গেলো ইউটিউবের ডিফল্ট ফিচার এবার আপনি যদি স্পেসিফিক কোন টপিকের উপর ভিডিও চান তাহলে নিচের মেথড গুলো ফলো করুন,

২. Channels Stack

আপনি কি ইউটিউবে এডুকেশনাল ভিডিও খুঁজছেন? তাহলে Channels Stack আপনার কাজে আসতে পারে। এর মাধ্যমে আপনি নিজের চাহিদা মত ভিডিও এবং চ্যানেল খুঁজে বের করতে পারেন। পেতে পারেন উপযুক্ত চ্যানেলের সাজেশন।

দারুণ এই Channels Stack সাইটে আপনি কোডিং, গিটার, ওয়েবসাইট ডিজাইন, ক্রাফট সহ আরও অনেক শিক্ষণীয় বিষয়ের উপর চ্যানেলের সাজেশন পাবেন।

এই প্রজেক্টটি তৈরি করেছে Alexander Olssen, এখন পর্যন্ত এখানে আপনি Creative, Technology, Business, এবং Lifestyle নামের ক্যাটাগরি থেকে আপনার জন্য সেরা ইউটিউব চ্যানেল খুঁজে বের করতে পারবেন।

Channels Stack

অফিসিয়াল ওয়েবসাইট @ Channels Stack

৩. Walnut TV

ইউটিউব রিকোমেন্ডেশন এবং সোশ্যাল মিডিয়া রেকোমেন্ডেশন এর কম্বিনেশন কতটা চমৎকার হতে পারে এটা প্রমাণ করেছে Walnut TV। Walnut TV একই সাথে ইউটিউব এবং Reddit এর সাজেশনের সমন্বয়ে দারুণ সব ভিডিও উপহার দিতে পারে। Walnut TV এর দারুণ ইন্টারফেসে আপনি বামপাশে পাবেন প্লেলিস্ট স্ক্রুলিং এর ব্যবস্থা এবং মাঝখানে ভিডিও প্লেয়ার।

Walnut আপনাকে গত ২৪ ঘণ্টার সেরা ভিডিও গুলো দেখাবে যেগুলো Reddit এর এলগোরিদম এর মাধ্যমে নির্বাচিত হয়েছে। আপনি চাইলেই Science, Documentaries, Music, Food, Crafts, ক্যাটাগরিতে ভিডিও দেখতে পারেন।

Walnut TV

অফিসিয়াল ওয়েবসাইট @ Walnut TV

৪. PocketTube

PocketTube একটি সাবস্ক্রাইভ ম্যানেজার এবং আপনার ইউটিউব ভিডিও অর্গানাইজিং টুল। এর মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও গুলো সাজানো গুছানো আকারে পাবেন। এটি একই সাথে Chrome, Firefox, Android এবং iOS অপারেটিং সিস্টেমে কাজ করে।

PocketTube ব্রাউজারে ইন্সটল দিয়ে ইউটিউবে ঢুকলে আপনি অতিরিক্ত কিছু ফিচার পাবেন যেগুলো আপনার ইউটিউব অভিজ্ঞতা আরও উন্নত করবে। যেমন উপরে ডানপাশের ট্যাগ আইকনে ক্লিক করে আপনি নির্দিষ্ট ট্যাগে ভিডিও গুলো দেখতে পারবেন। এটি আপনার প্লে-লিস্টকে নতুন ভাবে সাজাতে সাহায্য করবে।

এই টুলের আরেকটি চমৎকার সুবিধা হল, এখানে আপনার সাবস্ক্রাইভ করা চ্যানেল গুলো আলাদা আলাদা ফোল্ডারে সাঁঝাতে পারবেন। ফোল্ডার গুলো বামপাশে Subscription Groups এ থাকবে। আপনি চাইলে ফোল্ডার গুলোর ল্যাআউট এবং আইকনও চেঞ্জ করতে পারবেন।

PocketTube

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS Android

এক্সটেনশন লিংক @ Chrome Firefox

শেষ কথা

ইউটিউবের রেকোমেন্ডেড ভিডিও গুলো অনেকের কাছেই ভাল লাগে না। বিরক্তিকর আরেকটা বিষয় হচ্ছে হটাৎ প্রয়োজনে কোন টপিকের উপর ভিডিও দেখলে পরবর্তীতে এই ধরনের সাজেশনই আসতে থাকে। যারা ইউটিউবের এলগোরিদম নিয়ে সন্তুষ্ট নন তাদের কাছে উপরের ওয়েবঅ্যাপ বা টুল গুলো দারুণ লাগতে পারে।

তো কেমন হল আজকের টিউন জানাতে ভুলবেন না। কোন টুলটি আপনার কাছে বেশি ভাল লেগেছে সেটা টিউমেন্টের মাধ্যমে জানান। তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ!

কিভাবে ইথারনেট কেবলের মাধ্যমে ডেক্সটপ বা ল্যাপটপের সাথে ইন্টারনেট কানেক্ট করা হয়?

 

আপনি কী আপনার ওয়াইফাই সিগনাল ভালোভাবে পাচ্ছেন না? হয়ত আপনার রাউটারটি আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপ থেকে বেশ দূরে অবস্থান করছে বা মাঝখানে কোন বাধার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, আপনার এই সমস্যাটি দূর করার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা। আসুন জেনে নেই কীভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রান পেতে পারি।

আমরা জানি যে আজকালের রাউটারগুলি wireless and ethernet উভয় সাপোর্ট করে। ফলে আপনি যদি wifi সিগনাল ভালোভাবে না পান তাহলে আপনি দুটি উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন।

প্রথমত, আপনি সরাসরি ইথারনেট ক্যাবলটির একপ্রান্ত রাউটারের পেছেনে সরাসরি ডুকিয়ে দিন এবং অন্য একটি প্রান্ত আপনার কাঙ্ক্ষিত ডেক্সটপ বা ল্যাপটপের সাথে লাগিয়ে দিন। এভাবে সংযুক্ত করলে আপনি সরাসরি router থেকে ভালো স্পিড পেয়ে যাবেন।

কিন্তু আপনার এই সমস্যা যদি একাধিক ডিভাইসে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বিকল্প চিন্তা হিসাবে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে। কারন একটি রাউটারের পেছনে অনেকগুলি পোর্ট আপনি পাবেন না। হয়ত দুইটা, তিনটা বা চারটা লাইন এভাবে আপনি চালাতে পারবেন। এর বেশি লাইন চালানোর জন্য আসুন আমরা দেখে নেই কীভাবে এটা সম্ভব।

দ্বিতীয় পদ্ধতি হিসেবে অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারবেন। তাই আপনাকে বাড়তি একটি যন্ত্র কিনতে হবে। এই যন্ত্রটি হলো Access Point যার অনেকগুলো পোর্ট আছে যেখান থেকে আপনি অনেকগুলো ডিভাইসে নেট কানেক্ট করতে পারবেন। এই নেটওয়ার্ক ডিভাইসটি আপনার রাউটারের সাথে যুক্ত রাখবেন। এবং সেখান থেকে আপনি ইথারনেট ক্যাবলের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ডেক্সটপ বা ল্যাপটপে কানেক্ট করে নিতে পারবেন।

উপরুক্ত এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি আগের তুলনায় ভালো নেট কানেকশন পেতে পারেন। বাসা বাড়ির জন্য একটি রাউটারই যথেষ্ঠ। শুধুমাত্র আপনি ইথারনেট ক্যাবলটি যুক্ত করেই আপনার নেটের গতি বাড়াতে পারেন। আপনার অতিরিক্ত খরচ করার প্রয়োজন নেই। কিন্তু অফিস আদালতের জন্য বা ছোট ব্যবসার জন্য অবশ্যই আপনাকে এই  Access Point কেনা প্রয়োজন হবে।

তবে আপনি যদি ছোট্ট পরিসরে ব্যবসা করে থাকেন, তাহলে কয়েকটি ডিভাইস wifi এর মাধ্যমে কানেক্ট রাখুন আর খুব বেশি দূরের বা অল্প সিগনাল যুক্ত ডিভাইসগুলিকে এই ইথারনেট ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করতে পারেন। এতে আপনার খরচ বাঁচবে। আরও একটি বিষয় খেয়াল রাখা উচিৎ সেটা হলো আপনার প্রয়োজন অনুযায়ি আপনার router এর band নির্বাচন করা যাতে ওয়াইফাই সিগনাল সকল জায়গায় ঠিকমত পৌছায়।

মোবাইল দিয়ে নিজের নামের রিংটোন তৈরি করুন

 

আসসালামুআলাইকুম বন্ধুরা। আশাকরি ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন আটিকেল নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনাদের হাতে থাকা ছোট্ট মোবাইলটি দিয়ে কিভাবে আপনারা নিজেদের নামের রিংটোন তৈরি করবেন।

 

 

প্রথমে আপনারা চলে যাবেন fdmr  party নামের একটি ওয়েবসাইটে। https://fdmr.party/name-ringtone-maker.php এই ওয়েবসাইটে।

 

 

তারপর সেখানে আপনারা দেখতে পাবেন সেখানে ভাষা সিলেক্ট করতে হবে। যে ভাষা পছন্দ বাংলা, ইংরেজি বা হিন্দি সিলেক্ট করে দিতে পারেন। এরপর সেখানে আপনাদের নাম সিলেক্ট করে দিবেন এবং ব্যাকগ্রাউনড রিংটোন সিলেক্ট করবেন। নিচের কিছু অপশন থাকবে যেখানে আমরা সিলেক্ট করে দিতে হবে যে আপনারা আপনাদের নামের পরে কি শুনতে চান। সেটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে শেয়ার অপশনে দিলে আপনাদের রিংটোন সেভ হয়ে যাবে।

 

 

এভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা ছোট্ট মোবাইল দিয়ে সাহায্যে আপনাদের নিজেদের নামের রিংটোন সেভ করতে পারবেন।

 

 

আমার আজকের আর্টিকেল এ পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।

ফেসবুক পেইজ খুলে বুস্ট করলেই কি অনলাইন বিজনেজ শুরু হয়ে যায়?

 

বর্তমান সময়ে মার্কেটিং এর জন্য ফেসবুক বুস্ট একটি বহুল আলোচিত শব্দ। জেনে হোক আর না জেনে হোক যারা নতুন ব্যবসা শুরু করে তারা সবাই কমবেশি বুস্ট করে থাকেন।

 

আজ আমি ফেসবুক বুস্ট নিয়ে রিয়েল লাইফ অভিজ্ঞতা শেয়ার করবো।

পেইজ ওপেন করলাম, বুস্ট করলাম! শুরু হয়ে গেল অনলাইন বিজনেস! এবার বিস্তারিত আলোচনা করা যাক। কিছু ফেসবুক পেইজ ওনার আমাকে যা বলেন…

  • ভাই ৫ ডলার বুস্ট করলে কত রিচ হবে?
  • পেইজের জন্য কোনটা ভাল হবে প্রমোট নাকি বুস্ট?
  • ১৮-৫০ বছর টার্গেট করে বুস্ট করবেন।
  • ৫ ডলার ২ দিন বুস্ট করেন।
  • অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করলে বলে ভাইয়া বুস্ট ডিটেইলস দেখতে পারছিনা, বুস্ট অপশন থেকে করেন।
  • মেসেজ অপশনে বুস্ট করলে বলে টিউনে তো লাইক আসে না/ রিচও কম।
  • ১ ডলার বুস্ট করে দেখি রেসপন্স কেমন আসে। ভাল আসলে পরে আরও বেশী করে করবো।
  • ১০০০ লাইক কত টাকা?
  • অনেকে তো ডলার রেট ৭০/৮০ টাকা করে নেয় আপনি বেশী চান কেন?

🙂 আমি আর পেইজ ওনার এর কথোপকথন!
🔷 আমি: আপনার পেইজে তো মাত্র ১০০ লাইক বুস্ট না করাই ভাল।
🔶 পেইজ ওনার: করেন ভাইয়া সমস্যা নাই।
🔷 আমি: ছবিগুলো ভাল হয় নাই। বুস্ট করলে রেসপন্স আসবে না।
🔶 পেইজ ওনার: করেন ভাইয়া, দেখি কি হয়?
🔷 আমি: টিউন ডিটেইলস ভাল করে সাজিয়ে লিখুন।
🔶 পেইজ ওনার: আচ্ছা ভাইয়া এডিট করতেছি
🔷 আমি: কিছু পেইজ ভাল করে দেখুন। সময় নেন। আপনার পেইজটাও ভাল করে সাজান। ভেবে-চিন্তে বুস্ট করুন।
🔶 পেইজ ওনার: আচ্ছা ভাইয়া।

বুস্ট করলে অনেক সময় অর্ডার আসে, আবার অনেক সময় আসে না।
(এটাই বাস্তবতা। কারন অনেক সময় ১০০ টা মেসেজ ২টা অর্ডার, আবার অনেক সময় ১০ টা মেসেজ কিন্তু ৫ টা অর্ডার)
ভাল রেসপন্স/ অর্ডার কি আসবে এভাবে?

🔷 অনেক পেইজে তো ভাল ১০ টা পোস্টই থাকে না। আবার অনেক পেইজের
🔷 সেটআপ (পন্য/সেবা রিলেটেড কভার পিক, প্রফাইল পিক, ক্যাটাগরি, ঠিকানা, ফোন নাম্বার, বিজনেস ডিটেইলস) আপডেট থাকে না।

🔷 অনেকে স্ক্রিনশট নিয়ে এডিট না করে সেই পিক টিউন করে বুস্ট করতে বলেন।

🔷 অর্ডার করতে ইনবক্স করুন। শুধু এটুকু লিখে টিউন করে।
🔷 অনেকে এত বেশী শেয়ার করেন যে পেইজ রেসট্রেক্টেড হয়ে যায়।
🔷 অনেক পেইজের টিউন ইমেজে ৫০% লেখা থাকে।
🔷 পেইজ/টিউনের ছবিতে অন্য পেইজের নাম লেখা থাকে।
🔷 ক্রিয়েটিভ কনটেন্টে/ইমেজ খুব কম পেইজেই থাকে।

কোন রকম পেইজ সাজিয়ে কোন রকম বুস্ট করলেই ভাল রেসপন্স আশা করা যায় না।

পরামর্শ:

  • আগে পেইজটা ভাল করে সাজান।
  • ভাল মানের ছবি/ ক্রিয়েটিভ ছবি ব্যবহার করেন।
  • টিউন ডিটেইলস/কনটেন্ট ভাল করে সাজিয়ে লিখুন।
  • বুস্ট/প্রমোট সম্পর্কে ভাল করে জানার চেষ্টা করুন।
  • আপনার অডিয়েন্স সম্পর্কে জানার চেষ্টা করুন।
  • সম্ভব হলে পিক্সেল সেটআপ করে রি-টার্গেটিং করুন।
  • সব সময় অ্যাড ম্যানেজার থেকে বুস্ট রান করার চেষ্টা করুন।
  • মিনিমাম চার দিনের জন্য বুস্ট করবেন।
  • ডলার রেট/কারেন্সি সম্পর্কে জানুন।
  • সামান্য চেষ্টা করলে গুগল থেকে অনেক কিছু জানতে পারবেন।
সবকিছু ভাল করলেই কি ভাল রেসপন্স আসবে?
আসবে, বেশী না আসলেও কম আসবে। অন্য ৫ টা পেইজে ভাল রেসপন্স আসলে আপনার পেইজেও আসবে।
ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য।

নিয়ে নিন PDFTiger 10 সাথে Serial key

 

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশাকরি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।

কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারন Software। PDFTiger এটা যারা আগে ইউস করেছেন তারা জানেন ই নতুনদের জন্য এটি  অসাধারন 😉  সিরিয়াল কি নিয়ে কোন টেনসন করার কিছু নেই সাথে সিরিয়াল ও পাচ্ছেন।

PDF Tiger টিতে আপনি যা যা পাচ্ছেনঃ

1. Word To PDF Converter
Convert Word, Excel, TXT, PowerPoint and All Printable Files into PDF Documents.
2. PDF To Word Doc Converter
Convert PDF Documents into Word, TXT, JPG, HTML and Flash Files.
3. Image To PDF Maker
Convert Scanned Images(BMP, JPG, TIF, GIF etc) into PDF Document.
4. Batch Mode
Batch Convert More Than 10, 000, 000 Files at One Time.

How to Activate?

  1. Download and install software.
  2. Download and use the given Serial.
  3. Done.

সো আর দেরি কেন ডাউনলোড করে নিন এখনি 😆

pdftiger.exe (16.6 MB)

Serial PDFTiger.txt (108 B)

আমি নতুন টিউনার ভুল ত্রুটি হলে মাফ করবেন। না বুঝলে অথবা ভুল সংশোধন করে দিবেন।

সবাই ভাল থাকুন সুস্থ  থাকুন এই কামনাই করি। সদা সত্য কথা বলি একটি সুন্দর বাংলাদেশ গড়ি।

আসসালামু আলাইকুম।

ফেসবুকে আমি

উইন্ডোজ সেট আপ করার সময়ই ফোনকে কানেক্ট করে ফেলা যাবে পিসিতে

 

Windows 11 এ আসছে নতুন Android Pairing ফিচার। যা পিসির সাথে অ্যান্ড্রয়েড ফোনকে আরও দ্রুত কানেক্ট হতে সাহায্য করবে। উইন্ডোজ সেটআপ এর সময় ইউজার তার ফোনটিকে পিসির সাথে কানেক্ট করে ফেলতে পারবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর সেটআপ প্রসেসকে "Out of Box Experience" (OOBE) বলা হয়। মাইক্রোসফট এই OOBE তে যুক্ত করবে Pairing ফিচার যার মাধ্যমে ইউজাররা ডেক্সটপ ওপেন হবার আগেই তাদের ফোনকে পিসির সাথে এড করতে পারবে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের Windows Insider Blog এ Insider Preview Build 22567 সম্পর্কে বলতে গিয়ে এই ফিচারটি সম্পর্কে জানিয়েছে। আরও জানা গেছে এই ভার্সনে থাকবে কার্বন ফ্রেন্ডলি উইন্ডোজ আপডেট এবং আরও সহজে Microsoft 365 সাবস্ক্রিপশন ম্যানেজের ব্যবস্থা।

মাইক্রোসফট জানিয়েছে, ফিচারটির মাধ্যমে ইউজার তাৎক্ষনিক ফোনের সব কিছুতে এক্সেস নিতে পারবে। বারবার ফোনের দিকে নজর না দিয়েই মাউস এবং কিবোর্ড দিয়ে পিসির মাধ্যমে ইউজার অ্যাপ ব্যবহার করতে পারবে, পারবে টেক্সট এবং কল করতে।

এখনো ফিচারটি সবার জন্য এভেইলেবল নয়, তবে ইউজার চাইলে ইনসিডার এর Dev চ্যানেলের মাধ্যমে ভার্সনটি ডাউনলোড করে ইন্সটল দিয়ে ফিচারটি ব্যবহার করতে পারেন।

বলতে গেলে এই আপডেট অনেক বড় কোন আপডেট নয় তবে এ থেকে সহজেই বুঝা যায়, মাইক্রোসফট তার ইউজারদের এন্ড্রয়েড এর সাথে আরও ভাল ভাবে সংযুক্ত করতে চাচ্ছে। হয়তো দুটি অপারেটিং সিস্টেমে Pairing এর ক্ষেত্রে বড় পরিকল্পনা করছে।

ইতিমধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Phone নামে একটি অ্যাপ আছে যার মাধ্যমে ফোনকে পিসির সাথে কানেক্ট করা যায়। সেক্ষেত্রে আপনার Samsung ফোন না থাকলে সেটা দিয়ে মেসেজ সেন্ড করা আর ছবিতে এক্সেস নেয়া ছাড়া কিছুই করা যায় না।

মাইক্রোসফট, OOBE এর মধ্যে এন্ড্রয়েড ফোন Pairing কে সামনে রেখেছে। যেটা 365 Subscription সার্ভিসের ক্ষেত্রেও আছে। যেখানে উইন্ডোজ সেটআপ এর সময়ই 365 সাবস্ক্রিপশন এর প্ল্যান গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মাইক্রোসফ্ট কেন এই ফিচারটিকে গুরুত্ব দিচ্ছে? এর কয়েকটা কারণ হতে পারে। সম্ভবত তারা আরও ফোন মডেলে Windows 11 এর অ্যাপ ব্রডকাস্টিং ফিচার দিতে চায় অথবা আসল মালিক নিশ্চিত করতে  Two Factor Authentication ব্যবস্থাকে কাজে লাগাতে চায়।

বলা যায় খুব তাড়াতাড়ি এমন ফিচার আসছে যেখানে আপনি উইন্ডোজ সেট আপ করার সময়ই ফোনকে Pair করতে পারবেন।