Saturday, 5 November 2016

কিভাবে যেকোনো ভিডিও Cut / কাটবেন আপনার যতোটুকু প্রয়োজন VLC Player দিয়ে। ভিডিও টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ?

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

Image result for vlc media player

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমার আজকের টিউনের বিষয়বস্তু হচ্ছেঃ

উপরের Titile দেখে অনেকই বুঝতে পারছেন, আজ আমি দেখাব কিভাবে  যেকোনো ভিডিও Cut/কাটবেন আপনার যতোটুকু প্রয়োজন Vlc Player দিয়ে।

প্রথমে আপনে যেই ভিডিওটি Cut/কাটতে চান সেই ভিডিওটি ওপেন করুন VLC দিয়ে তারপর উপর থেকে View তে ক্লিক করে Advanced Controls এ ক্লিক করুন।

তারপর নিচে দেখবেন Record এর মতো একটা চিহ্ন আসবে এইটাতে ক্লিক করে আপনে আপনার Cut/কাটা শুরু হবে তারপর যেই খান এ শেষ করতে চান সেই খানে এ গেলে Stop করে দিন ভিডিও টা তারপর হয়ে যাবে Cut করা।

Cut করা ভিডিও পেতে My Video যান তারপরএ পেয়ে যাবেন।


যদি লেখা পরে বুজতে কারো সমস্যা হয় তাহলে নিচের বাংলা ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।




আজ এই পর্যন্তই পরের টিউন এ আবার দেখা হবে।

মাত্র ৫ সেকেন্ডে আপনার শত্রুর কম্পিউটার চিরতরে নষ্ট করে দিন !!! ( ভিডিওসহ )

সুপ্রিয় কমিনিউটি

আজ আমি আপনাদের সামনে এমন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম যার মাধ্যমে আপনি 

যেকোন কম্পিউটার অথবা ল্যাপটপকে মূহুর্তের মধ্যেই ব্রিক (অকেজো) করে ফেলতে পারবেন!



চলুন শুরো করা যাক...
.
যা যা লাগবেঃ
১. পুরাতন ইউএসবি ক্যাবল
২. কাটিং প্লাস
৩. হট গান
৪. টেপ
৫. আনুসঙ্গিক জিনিসপত্র (ভিডিওতে দেখুন)


প্রথমে পুরাতন ক্যাবল থেকে ইউএসবি পোর্ট আলাদা করুন। তারপর কাটিং প্লাস দিয়ে পোর্ট টি বের করে নিন।

হট গান দিয়ে পোর্টের চারটি লিংক একত্র করে নিন। পোর্টটি টেপ দিয়ে মুড়িয়ে নিন।
 

ব্যাস পেয়ে গেলেন আপনার কাঙ্খিত ডিবাইস!

ডিবাইস টি কিভাবে কাজ করেঃ
 

ইউএসবি ডিবাইস টি পিসিতে ইনসার্ট করলে যেহেতু ইউএসবি পোর্টে চার্জ থাকে সেহেতু মাদার বোর্ডে শর্ট সার্কিট সৃষ্টি হবে।

প্রসেসরে শর্ট সার্কিট ধরা পড়লে পিসির সুরক্ষার জন্য অটোমেটিক রিস্টার্ট নিবে এবং রিস্টার্ট নেওয়ার সময় পিসিটি আর স্টার্ট আপ হবে না।

বিস্তারিত বুঝার জন্য এই ভিডিও টি দেখুনঃ


 




এটি পরীক্ষিত পদ্ধতি। এটির দ্বারা কারো ক্ষতি হলে কর্তিপক্ষ দায়ি থাকবে না
 

*খোদা হাফেজ*

Friday, 4 November 2016

Thursday, 3 November 2016

প্রোগ্রামিং এর উপর কয়েকটি বাংলা বই

আসসালামলাইকুম...
কেমন আছেন সবাই ??? আশা করি ভালই আছেন...

Image result for bangla programming book
ইন্টারনেটের এই যুগে ঘরে ঘরে মানুষের ওয়েবসাইট।
কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য অনেকে ওয়েবসাইট বানাতে বিফল হন। তাই আমি আজ কয়েকটি প্রোগ্রামিংয়ের জন্য বাংলা বই নিয়ে এলাম।
১. Banglay joomla Tutorial By PSK PARTHA
                                  ১ম সংস্করণ-    ডাউনলোড করুন  এখানে
                                  
                                  ২য় সংস্করণ-    ডাউনলোড  এখানে
২. Css bangla e-book by Faruk
                                  ডাউনলোড এখানে 
৩. Html 4 bangla by Faruk
 
                                  ডাউনলোড এখানে
৪. PHP & MYSQL Bangla by Md. Mizanur Rahman
 
                                  ডাউনলোড এখানে 
৫. PHP Bangla Tutorial
 
                                  ডাউনলোড এখানে
৬. Java Script Bangla by Faruk
 
                                   ডাউনলোড এখানে
৭. CSS Bangla Tutorial by Osim Kumar
 
                                    Part 1 এখানে
 
                                    Part 2 এখানে

Wednesday, 2 November 2016

জেলখানায় বসে করা কিছু স্বরনীয় আবিস্কার

পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ নিজের অস্তিত্ব রক্ষায় কিছু না কিছু আবিস্কার করেই চলেছে। কখনও বিপদে কখনো বা কোন বিশেষ উদ্দেশ্য হাসিল করতে।

কেউ কেউ আবার আবিস্কার করেছেন খেলতে খেলতে। কেউ আবিস্কারের নেশায় উম্মত্ত হয়ে রক্তের খেলায় মেতেছে। কেউ পরীক্ষাগারে আবার কেউ আপেল গাছের নিচে, কেউ বা নগ্ন হয়ে মধ্য দুপুরে গোসল করার সময়। আবিস্কারের নির্দিস্ট কোন ঘরবাড়ি নেই।

আবিস্কারক যখনই প্রয়োজন মনে করেছেন তখনই সে তার কল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন। এর আগে কয়েকটি টিউনে কিছু বিখ্যাত আবিস্কারকে টিউনার বন্ধুদের সামনে তুলে ধরেছি।

আজও কিছু আবিস্কার আপনাদের সামনে তুলে ধরব। এই আবিস্কারগুলো আহামরি তেমন কিছু নয়। তবে যে বিষয়টি এই আবিস্কারগুলোকে ফেমাস করেছে তা হল, এদের আবিস্কৃত হওয়ার স্থান।

এই আবিস্কারগুলো কোন ল্যাবে হয়নি। এই আবিস্কারগুলো কোন ল্যাবে হয়নি, হয়েছে জেলখানায় কিছু কয়েদীদের দ্বারা।

জেলখানায় নিজেদের প্রয়োজনের তাগিদ মেটাতেই তারা এই সমস্ত আবিস্কার করেছিল। আসুন দেখে নেয়া যাক কয়েকটি আবিস্কার –

সিগারেট লাইটার

lighter


আমাদের দেশে এমনকি পৃথিবীর মোটামুটি সব দেশেই জেলখানার কয়েদীদের কাছে সিগারেট একটি হটপট জিনিস। কোন ভিজিটর জেলখানায় আসলে সিগারেট নিয়ে যাওয়াটা যেন এখন রেওয়াজ হয়ে আছে।

তবে জেলখানায় কয়েদীদের কাছে লাইটার বা দিয়াশলাই রাখার অনুমতি নাই। আমাদের দেশের কয়েদীরা সাধারণত সেন্ট্রির কাছ থেকে ম্যাচ ধার নিয়ে সিগারেট ধরায়। কিন্তু আমেরিকার এক কয়েদী ঘটিয়েছে আশ্চর্য ঘটনা।

সে দুটি এ সাইজের ব্যাটারি ছবির মত করে পেচিয়ে একটি তার পজিটিভ টু নেগেটিভ কানেকশানে বিদ্যুত প্রবাহিত করে সিগারেট ধরিয়েছিল।

ছবিতে ব্যবহার করা তারটি মাঝখানে সেখানে ইনসুলেশান ছিড়ে গেছে, সেখানে সিগারেট লাগিয়ে ধরিয়ে নিত এখানকার কয়েদীরা।

ট্যটু গান

tatto


এই জিনিস তারা জেলে বসে কেনই বা আবিস্কার করল তা আমার মাথায় আসে না। হয়ত, নাই কাজ তো খই ভাজ টাইপের থিউরি। তবে তাদেরকে এই ধরনের মাল সামানা কে সাপ্লাই দিত তা ভেবে দেখার বিষয়।

বর্তমানে ট্যাটু ডিজাইনারদের এটাই প্রথম স্ট্যান্ডার্ড মডেল। এ সাইজের কয়েকটি ব্যাটারিকে কানেকশান দেয়া হয়েছিল একটি সিম্পল মটরে। এবং ব্যবহার করা হয়েছিল সুই।

আজকের বিভিন্ন রঙের কোন বালাই ছিল না তখন।

হিডেন শিভ

shiv

এখন এটা অনেকের কাছে আহামরি কোন আবিস্কার না ও মনে হতে পারে। তবে সেই সময়কালে এই ধরনের আইডিয়াটা জেলারদের কাছে ভয়াবহ বলে মনে হয়েছিল।

এরকমই একটি ধারাল অস্ত্র লুকিয়ে রাখা হত প্রবিত্র ক্রুশের মধ্যে। জেলের কয়েদীদের একই রুমের কেউ ক্রুশের সামনে প্রাথনা করতে বসে যেত।

সেই প্রার্থনারত ব্যক্তিটি যদি শত্রু হলে, তার জন্যে সেই ক্রুশ থেকেই বেরিয়ে আসত এই ধারাল অস্ত্রটি।

রেজার কম্ব

razor


ছবি থেকে অস্ত্রটা বোঝা মুশকিল। এটা যে কি ভয়নক হতে পারে তা হয়ত এর ভিকটিমরা ই বলতে পারবে। সারাদিন এটাদিয়ে মাথা আচরানো হত।

আর বেশিরভাগ সময়েই শু – লেস দিয়ে এর মাঝে তিন তিনটি ব্লেড অ্যাটাচ করে রাখা হত। আর জেলখানায় কয়েদীদের মাঝে প্রায়শই খ্যাচ খ্যাচ লেগে থাকে।

তখন একটু মেজাজ খিচড়ে গেলেই বেরিয়ে আসত এই চিরুনি পকেট থেকে।

চাবুক / CAT O NINE TAIL

whip


অনেকেই ইংলিশ সিনেমায় বা সিরিয়ালে গ্লাডিয়েটর ফাইট দেখেছেন মনে হয়। সেখানে অনেকে এক ধরনের বিশেষ চাবুক ব্যবহার করত।

যার আগায় একটি কাঁটাযুক্ত গোলাকৃতি পিন্ড লাগানো থাকত। এই থিউরিকেই কাজে লাগিয়ে হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে কিছু কয়েদি বানিছে একটি চাবুক।

জেলখানার কিছু ব্যাডবয়রা লাঠির আগায় জুতার ফিতা বা ইলেক্ট্রিক্যাল টেপের সাথে লোহার টুকরা এবং ঝাঁকে ঝাঁকে ব্লেড লাগিয়ে বানিয়েছিল এই অস্ত্রটি।

ডামি গান

dami


আজকাল যে ডামি গান দিয়ে সিনমার শুটিং হয় এবং বাচ্চারা খেলা করে এই ডামি গানের চিন্তাও প্রথমে উঠে আসে একজন কয়েদির মাথা থেকেই।

তারা কাঠের টুকরা থেকে কাছাকাছি লুকের এবটি ডামি গান বানিয়ে জেল থেকে একটি গ্রপ পালাতেও সক্ষম হয়।

এবার চলে যাবো আবিস্কারের আরো কিছু অ্যাডভান্স সেকশানে -

অ্যাডভান্স ইজ্ঞিনিয়ারিং

অ্যালকোহল স্টিল হিটিং কয়েল

heater


হিটার হিসেবে এরকম কয়েল ব্যবহার অনেকেই নিশ্চই করেছেন। খুবই সিম্পল কন্সট্রাকশান। আমি নিজেও কয়েকবার ব্যবহার করে দেখেছি। হিটার হিসেবে ভালোই কাজ করে।

আপনারা নিশ্চই ভাবছেন হিটারের আবিস্কারটাও মনে হয় জেলে। না, তা কিন্তু নয়। এই হিটার ব্যবহরা করে আবিস্কার করেছে আরেক টেকনোলজি।

তারা বিভিন্ন ফলকে স্ম্যাশ করে এই হিটিং মেশিনে হিট করিয়ে পান করত। এটাতে তাদের নাকি নেশা হত।

তবে এখন এই কয়েলের মডিফাইড ভার্সন এখণ আধুনিক অ্যালকহলিক বেভারেজের হিটার হিসেবে ব্যবহার করা হয়।

টোস্টার / হিটিং গ্রিল

BB

সাধারণ মানের কাটা তার, টিনের ফয়েল এবং বাস্টেড হিটিং রড দিয়ে তৈরী করে এই টোস্টারটি। মাঝে মাঝে হয়ত তারা বার্বিকিউ ও করে থাকতে পারে।

কিন্তু এটা দিয়ে নাকি ভায়োলেন্স শুরু হবার পরে তা ব্যান করে জেলখানা কৃপক্ষ।

দেখলে আসলেই অবাক লাগে, মানুষ প্রয়োজনের তাগিদে নিজের মস্তিস্ককে কতটা ব্যবহার করতে পারে। কথায় আছে ঠেলার নাম বাবাজি .......

আমরা এখনও ঠেলায় পড়ি নাই। যেদিন পড়ব হয়ত সেদিন নতুন কিছু নিয়ে ঠিকই ভেবে দেখব। সেদিন আর বিদেশীদের আবিস্কার দেখে হায় হুতাশ করতে হবে না।

অনলাইনে আপলোড হওয়া যেকোন HD মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করুন এক সেকেন্ডে

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্মার্টফোন এবং কম্পিউটারের সাহায্যে অনলাইনে আপলোড হওয়া যেকোন HD মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় সম্বলিত আমার আজকের টিউন।

মুভি দেখে না কিংবা অনলাইনে মুভি ডাউনলোড করেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তবে যারা অনলাইনে মুভি ডাউনলোড করেন তারা ভালো করেই জানেন মুভির আসল ডাইরেক্ট লিঙ্ক খুঁজে পাওয়া কতোটা কষ্টকর।

তাই হয়তো অনেকে শুধু একটি ভালো মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক নিয়ে একটি টিউন করে ফেলেন। মাঝে মাঝেই আমি এরকম টিউন দেখি। টিউনের ভিজিটরও একেবারে কম থাকে না। আজ এরকম একটা টিউন দেখে আমার মনে হলো মুভি ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় নিয়ে একটা টিউন করলে কেমন হয়।

যাহোক, আজকের টিউনে আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে মুভি ডাউনলোড করার উপায় বর্ণনা করবো। অনলাইনে যদি কোন মুভি আপলোড হয়ে থাকে, সেটা যে ওয়েব সাইটেই হোক আপনি আজকের টিউন দেখার পর সেটা খুঁজে বের করতে পারবেন।

আজকের টিউনের বিষয়বস্তু খুবই ছোট এবং সহজ বিধায় আমি আরও একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। জনপ্রিয় মিডিয়া প্লেয়ার MXPlayer কে যে অডিও প্লেয়ার হিসাবেও ব্যবহার করা যায় এটা অনেকেই জানেন না।

আজকের টিউন শেষে বোনাস হিসাবে MXPlayer কে অডিও প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন। বাড়তি অডিও প্লেয়ার ইনস্টলের ঝামেলা থেকে মুক্তি পেলে মন্দ কি বলেন?

অনলাইনে আপলোড হওয়া যেকোন HD মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক

সাধারনত মুভি ডাউনলোড করার জন্য আমরা জনপ্রিয় মুভি ডাউনলোড সাইট গুলো ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় নতুন ব্যবহারকারী কিংবা অভিজ্ঞদের জন্যও ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার হয়ে দাড়ায়।

তার উপরে কেউ যদি মোবাইল ফোনের সাহায্যে মুভি ডাউনলোড করতে চায় তাহলে তার জন্য মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে পাওয়া যে কতোটা কষ্টের সেটা যে খুঁজে সেই জানে।

যাহোক, আজ আমরা দেখবো কীভাবে খুব সহজে অনলাইনে আপলোড হওয়া যেকোন মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজে বের করা যায়।

যা যা প্রয়োজন হবে

  • কম্পিউটার কিংবা স্মার্টফোন
  • একটি ভালো মানের ব্রাউজার যেগুলো অনেক বড় ফাইল ডাউনলোড করতে পারে।
  • ইন্টারনেট সংযোগ এবং গুগল সার্চ ইঞ্জিন (কোন ব্রাউজারের মিনি ভার্সন ব্যবহার করবেন না)।
  • এবং যে মুভি ডাউনলোড করতে চান তার সঠিক ইংরেজি নাম এবং ভিডিও ফরমেট।

মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক বের করার পদ্ধতি

আশা করছি মুভি ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় সবকিছু আপনাদের আছে। আসলে এগুলো নাই এমন লোক তো খুঁজেই পাওয়া যাবে না।

উপকরণের কথা বলে আপনাদের সাথে একটু মশকরা করলাম আরকি। যাহোক, ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক খুঁজতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  • যে মুভিটি ডাউনলোড করতে চান তার ইংরেজি নাম এবং ভিডিও ফরমেট নিচের কিওয়ার্ডগুলোর সাথে গুগল সার্চ ইঞ্জিনে লিখে এন্টার চাপুন। চিত্রে দেখানো লাল অংশগুলো কিওয়ার্ড, সবুজ অংশটা ভিডিও ফরমেট এবং নীল অংশটা মুভির নাম।
?intitle:index.of? mkv ant man
  • এবার নিচের চিত্রের মতো সার্চ রেজাল্ট দেখতে পাবেন। যেগুলোর প্রত্যেকটিতে উক্ত মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক রয়েছে।

  • এবার যেকোন একটি ওয়েব সাইটে প্রবেশ করুন। তাহলে নিচের চিত্রের মতো উক্ত মুভির ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ আরও অনেক মুভির লিঙ্ক খুঁজে পাবেন।

  • লিস্টগুলো থেকে যেকোন একটি লিঙ্কে ক্লিক করুন তাহলে সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি কম্পিউটারে কাজটি করে দেখালাম। স্মার্টফোনেও একই ভাবে কাজটি করা যাবে।

  • বুঝতে নিশ্চয় কোন সমস্যা হয়নি? এবার বেশি বেশি মুভি ডাউনলোড করুন। মুভির দুনিয়ার চাবি তো আপনার হাতেই তুলে দিলাম। সবার জন্যই শুভ কামনা।

Tuesday, 1 November 2016

জিপিতে ৫০০ এমবি মাত্র ৫ টাকায় ( মেয়াদ ৭ দিন )

৫০০ এমবি মাত্র ৫ টাকায়
 
 
শর্তাবলী:
  • সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য
  • অফার চালু করতে ডায়াল *5000*150#
  • ৫ টাকায় (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত) 500MB ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন
  • ২০ জুলাই, ২০১৬ থেকে ইন্টারনেট ব্যবহার না করে থাকা গ্রহকদের জন্য প্রযোজ্য
  • গ্রাহকগণ অফারটি সর্বোচ্চ ৫ বার নিতে পারবেন (সর্বোচ্চ অপ্ট- ইন: ৫)
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
  • ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে অতিরিক্ত ব্যবহারে .০১ টাকা/ 10KB রেট প্রযোজ্য হবে (মেয়াদ থাকাকালীন সময়ে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)
  • অব্যবহৃত ইন্টারনেট পরবর্তীতে ব্যবহার করা যাবে না
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*4#

    জিপিতে ৫০০ এমবি মাত্র ৫ টাকায় (মেয়াদ ৭ দিন)

     

    ৫০০ এমবি মাত্র ৫ টাকায়
     
     শর্তাবলী:
    • সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য
    • অফার চালু করতে ডায়াল *5000*150#
    • ৫ টাকায় (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ অন্তর্ভুক্ত) 500MB ইন্টারনেট এর মেয়াদ ৭ দিন
    • ২০ জুলাই, ২০১৬ থেকে ইন্টারনেট ব্যবহার না করে থাকা গ্রহকদের জন্য প্রযোজ্য
    • গ্রাহকগণ অফারটি সর্বোচ্চ ৫ বার নিতে পারবেন (সর্বোচ্চ অপ্ট- ইন: ৫)
    • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
    • ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে অতিরিক্ত ব্যবহারে .০১ টাকা/ 10KB রেট প্রযোজ্য হবে (মেয়াদ থাকাকালীন সময়ে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)
    • অব্যবহৃত ইন্টারনেট পরবর্তীতে ব্যবহার করা যাবে না
    • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *121*1*4#
    কোন সমস্যা হলে আমাকে জানাবেন। সমাধান দেবার চেষ্টা করবো।