Showing posts with label ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন. Show all posts
Showing posts with label ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন. Show all posts

Sunday, 27 November 2016

ফেসবুকে ধন্যবাদ ভিডিও যেভাবে বানাবেন

আজকে ছোট একটা টিপস শেয়ার করবো ।

বন্ধুদের লেখা কিংবা ছবির মাধ্যমে ধন্যবাদ জানানোর বিষয় তো পুরনো হয়ে গেল। এবার ধন্যবাদ জানানোর জন্য তাই প্রয়োজন নতুন কোনো বিষয়।

আর এ ক্ষেত্রে ভিডিও ব্যবহারে আসতে পারে নতুনত্ব। ফেসবুকের টুলের সাহায্যেই এ ‘Say Thanks’ ভিডিও বানানো সম্ভব।

এ জন্য ফেসবুকের থিম ও পুরনো পোস্ট ব্যবহার করা যাবে। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো পোস্ট ও ফটো কাজে লাগিয়ে এ পোস্ট করা সম্ভব।


যেভাবে বানাবেন :

১. ফেসবুকে লগইন করে লিখুন http://www.facebook.com/thanks
 

২. এরপর একজন বন্ধুর নামে ক্লিক করুন।
 

৩. থিম পছন্দ করুন। বন্ধু, পুরনো বন্ধু বা পরিবারের সদস্য।
 

৪. ভিডিওতে সংযোজনের জন্য আপনার টাইমলাইন থেকে ছবি ও পোস্ট পছন্দ করুন।
 

মনে রাখবেন আপনার ভিডিওর জন্য কমপক্ষে পাঁচটি ছবি বা পোস্ট সিলেক্ট করতে হবে।

আপনার ভিডিও রেডি হয়ে গেলে তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন।

আপনি ও আপনার বন্ধু উভয়ই এতে ট্যাগ করা থাকবেন। আপনার ফেসবুকের ওয়ালে যদি এটি শেয়ার করতে চান তাহলে ‘পোস্ট’-এ ক্লিক করুন।